সব আর্টিকেল
ProductJanuary 8, 2026৪ মিনিট

EzDu-র ভেতরের কথা: AI ব্যাখ্যা নিয়ে আমরা কীভাবে ভাবি

আমাদের লক্ষ্য শিক্ষকের বিকল্প হওয়া নয় — একা পড়ার সময় ধাপে ধাপে reasoning দেওয়া। জাতীয় কারিকুলামের প্রশ্নের ব্যাখ্যার মান আমরা কীভাবে নিশ্চিত করি।


অনেক ছাত্রছাত্রী রাত ১১টায় একা পড়ছে। একটি গণিতের সমস্যায় আটকে আছে কিন্তু কাউকে জিজ্ঞেস করার নেই। এই মুহূর্তটার জন্যই EzDu-র AI ব্যাখ্যা।

আমাদের লক্ষ্য কী নয়

AI দিয়ে শিক্ষক replace করা আমাদের লক্ষ্য না। একজন ভালো শিক্ষকের কাছ থেকে যা পাওয়া যায় — সম্পর্ক, সহানুভূতি, বছরের পর বছরের অভিজ্ঞতা — সেটা AI দিতে পারে না।

আমাদের লক্ষ্য সংকীর্ণ এবং স্পষ্ট: একা পড়ার সময় যখন কোনো প্রশ্নের উত্তর কেন সেটা হলো তা বুঝতে পারছ না, তখন ধাপে ধাপে reasoning দেওয়া।

Quality কীভাবে নিশ্চিত করি

  • প্রতিটি ব্যাখ্যা NCTB curriculum-এর সাথে cross-check করা হয়।
  • ব্যাখ্যাগুলো step-by-step হতে হবে — শুধু "সঠিক উত্তর হলো X" নয়, কেন X তা দেখাতে হবে।
  • ভুল ব্যাখ্যার report সিস্টেম রয়েছে — users যদি ব্যাখ্যা ভুল মনে করে flag করতে পারেন।
  • নিয়মিত random sampling করে explanation quality manually review করা হয়।

আমরা এখনো perfect নই। মাঝে মাঝে ব্যাখ্যায় ভুল থাকে। কিন্তু প্রতিটি ভুল report আমাদের কাছে feedback — এবং সেটা দিয়ে আমরা system improve করি। EzDu ব্যবহার করতে করতে ভালো হয়।

EzDu অ্যাপ দিয়ে AI-চালিত প্র্যাকটিস শুরু করো — বিনামূল্যে।